×

ইষ্টিকুটুম

জুলিয়ান ক্যালেন্ডার ও গ্রেগোরিয়ান ক্যালেন্ডার কী? কেন এই সংস্কার?

Icon

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলিয়ান ক্যালেন্ডার হলো ৪৬ খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তিত একটি ঐতিহ্যবাহী বর্ষপঞ্জি। খ্রিস্টপূর্ব ৪৫ খ্রিস্টাব্দে রোমানদের মিসর জয়ের পর এ ক্যালেন্ডার কার্যকর করা হয়। জুলিয়ান ক্যালেন্ডারে বছর হিসাব করা হতো ৩৬৫ দিনে এবং দিনগুলো ১২টি মাসে ভাগ ছিল। প্রতি ৪ বছর পর ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হতো। এই ক্যালেন্ডারে গড়ে ৩৬৫.২৫ দিনে এক বছর হতো। এটি ছিল একটি সম্পূর্ণ সৌরভিত্তিক বর্ষপঞ্জি। অন্যদিকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার হলো আন্তর্জাতিকভাবে প্রায় সর্বত্র স্বীকৃত বর্ষপঞ্জি। ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রোগোরির এক আদেশানুসারে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে। সেই বছর কিছু মুষ্টিমেয় রোমান ক্যাথলিক দেশ গ্রেগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এবং পরবর্তীকালে ক্রমশ অন্যান্য দেশেও এটি গৃহীত হয়। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে একটি মহাবিষুব (পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ) থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হয়েছিল ৩৬৫.২৫ দিন, যা প্রকৃত সময়কাল থেকে প্রায় ১১ সেকেন্ড কম। এই ১১ সেকেন্ডের পার্থক্যের ফলে প্রতি ৪০০ বছর পর মূল ঋতু থেকে জুলিয়ান ক্যালেন্ডারে প্রায় তিন দিনের ব্যবধান তৈরি হতো। পোপ ত্রয়োদশ গ্রেগোরির সময়ে এই ব্যবধান ক্রমশ বেড়ে দাঁড়িয়েছিল ১০ দিনে। যার ফলে মহাবিষুব ২১ মার্চের পরিবর্তে ১১ মার্চ পড়েছিল। যেহেতু খ্রিস্টীয় উৎসব ইস্টারের দিন নির্ণয়ের সঙ্গে মহাবিষুব জড়িত, সেহেতু মহাবিষুবের সঙ্গে জুলিয়ান ক্যালেন্ডারের এই ব্যবধান রোমান ক্যাথলিক গির্জার কাছে অনভিপ্রেত ছিল। তাই পোপ ত্রয়োদশ গ্রোগোরি এই ক্যালেন্ডার সংস্কার করে নতুন ক্যালেন্ডার চালু করেন। যা অনুসরণ করছে পুরো বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, টিকায় নির্মূল হবে টিউমার

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, টিকায় নির্মূল হবে টিউমার

সৌদি আরবে হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয়

স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয়

পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, শত শত গ্রেপ্তার

পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, শত শত গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App