×

সারাদেশ

ছেঁড়া টাকা না নেয়ায় কিল-ঘুসিতে মারা গেলেন দোকানি

Icon

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ক্রেতার কিল-ঘুসিতে মো. হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্ট ফুড দোকানির মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুজ্জামান চয়ন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ভাই সজীব মিয়া জানান, মিরপুর-১০ নম্বরের সেকশন ৬ এর ৩ নম্বর রোডে হাফিজুলের ফাস্ট ফুডের দোকান রয়েছে। মিরপুর বেনারসি পল্লী এলাকায় ভাড়া বাসায় থাকতেন হাফিজুল। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার তেলিয়া মধ্যপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান মিয়া। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, স্বজনদের মাধ্যমে জানতে পারি, সোমবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার আসাদুজ্জামান চয়ন, তারেকসহ অজ্ঞাত ৩-৪ জন হাফিজুলের ফাস্ট ফুডের দোকানে যায়। তারা চিকেন ফ্রাই নিয়ে একটি ছেঁড়া ১০০ টাকার নোট দেয়। দোকানদার হাফিজুল ছেঁড়া টাকা না নিতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাফিজুলকে কিল-ঘুসি, চড়-থাপ্পড় দেয়। এতে হাফিজুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, হাফিজুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করার পর অভিযুক্ত আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ইরান-ইসরায়েল যুদ্ধ ৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App