×

আন্তর্জাতিক

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আজ বুধবার (৮ এপিল) সমুদ্রের দিকে একাধিক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (৭ এপ্রিল) অজ্ঞাত একটি প্রজেক্টাইল উৎক্ষেপণের পর তারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মতে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে নিক্ষেপ করা হয়।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার শনাক্ত হওয়া প্রজেক্টাইলটিও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। 

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে তথ্য আদান-প্রদান করছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ‘অস্বাভাবিক আচরণ’ দেখানোর পর দক্ষিণ কোরিয়ার সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

সূত্র: ডয়চে ভেলে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App