×

জাতীয়

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে বুধবার (৮ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্যানুযায়ী, বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথকভাবে মামলা করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩১টি মামলা করা হয়। এছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭২টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৮টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১১৯টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৮৩টি মামলা করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল উল্লেখযোগ্য। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৩২টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ১৪২টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’

হাসনাত আবদুল্লাহ বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App