×

সরকার

শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে গড়ে তোলা হবে, সংসদে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে গড়ে তোলা হবে, সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে, একই সঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজাএর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে জাতীয় বিনিয়োগ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষাব্যবস্থাকে গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ করা হবে। সমস্ত উপজেলায় ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের জন্য ধাপে ধাপে সব উপজেলায় স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন : ২০ বছরের পর্যটন মহাপরিকল্পনা, সংসদে রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের আওতায় নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমানোর জন্য ১,৫০০টি প্রতিষ্ঠান (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ পাবে এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করা হবে।

তিনি উল্লেখ করেন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App