×

অর্থ শিল্প বাণিজ্য

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এমটিবির সংবেদনশীলতা সেশন

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : এমটিবি ফাউন্ডেশন একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরিতে বিশ্বাস করে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা (পিডব্লিউডি) তাদের অন্যান্য সহকর্মীদের মতো একইভাবে কর্মক্ষেত্রে তাদের অবদান রাখতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে এবং সব ব্যক্তির জন্য সমাজকে আরো অন্তর্ভুক্তমূলক করার লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন বাংলাদেশ বিজনেস এন্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর সঙ্গে যৌথভাবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এ ‘প্রতিবন্ধী অন্তর্ভুক্তির বিষয়ে সংবেদনশীলতা কর্মসূচি আয়োজন করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর করপোরেট হেড অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের উপস্থিতিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সেশনটির উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, বিবিডিএন-এর হেড অব অপারেশনস, আজিজা আহমেদ। অংশগ্রহণকারীরা নিজ সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিভিন্ন দিক এবং সুবিধা নিয়ে আলোচনা করার মাধ্যমে সেশনটিকে ইন্টারেক্টিভ করে তুলে। এমটিবি ফাউন্ডেশন আয়োজিত ‘প্রতিবন্ধী অন্তর্ভুক্তি সংক্রান্ত সংবেদনশীলতা’ কর্মসূচিটি ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীদের নিয়ে সারা বছর ধরে পরিচালনা করা হবে। এমটিবি ফাউন্ডেশন এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এস ডি জি) - ১, ৮ এবং ১০ অর্জনে সহায়তা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

হামের উপসর্গে আট মাসের শিশুর মৃত্যু

হামের উপসর্গে আট মাসের শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App