×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : ব্যক্তি স্বার্থে ব্যবহারে নয়, ত্যাগীদের জন্য আওয়ামী লীগ

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : ব্যক্তি স্বার্থে ব্যবহারে নয়, ত্যাগীদের জন্য আওয়ামী লীগ
কাগজ প্রতিবেদক : নিজ স্বার্থের জন্য যারা আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, তাদের জন্য এ সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার বিকালে খিলগাঁও মডেল কলেজে ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, যারা মাদক ব্যবসায় জড়িত, সন্ত্রাসীদের মদত দেয় তারা আওয়ামী লীগের কেউ নয়। তাই কেউ যদি ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যবসা-বাণিজ্যের জন্য আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, তাদের জন্য এ সংগঠন নয়। নেতা কে হবেন না হবেন, এটা বড় বিষয় নয়। যারা ত্যাগী তাদের জন্য আওয়ামী লীগের সদস্য হওয়াটাই বড় বিষয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন আপনারা তৃণমূলের নেতারা। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের মাথাপিছু আয় সেটি বলে দেয়। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে শক্তিশালী হতে হবে। কারণ সব কাজ সরকার করতে পারে না। দলের একটি দায়িত্ব আছে। তাই প্রতিটি ওয়ার্ড ইউনিটে আগামীতে আমরা একটি পরিচ্ছন্ন নেতৃত্ব চাই। শুধু স্লোগান করলেই আওয়ামী লীগ করা যায় না। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিপদে এগিয়ে যেতে হবে। ঢাকা-৯ আসনের উন্নয়নের বিষয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এ আসনে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশের প্রথম ফ্লাইওভার নির্মিত হয়েছে আমাদের আসনের খিলগাঁও এলাকায়। আমাদের এ আসনে করা হয়েছে বাংলাদেশের ৪নং স্টেডিয়াম, মুগদা মেডিকেলসহ দেশের একমাত্র নার্স প্রশিক্ষণ কেন্দ্র। করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেট্রোরেলের সুবিধাও এ আসনের মানুষ পাবেন। এছাড়া একে গুণগত মানসম্পন্ন শিক্ষা, উপযোগী বাসস্থানসহ স্বয়ংসম্পূর্ণ সংসদীয় আসনে রূপান্তরিত করতে আমাদের কাজ এগিয়ে চলছে। এছাড়া সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মির্জা আজম বলেন, ইউনিট পর্যায়ের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা আসছেন। এর বার্তা হলো- তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করা। ইউনিট পর্যায়ে এমন জাঁকজমকপূর্ণ সম্মেলন হওয়ায় ঢাকা শহর জেগে উঠেছে। পুরো ঢাকা শহরের তৃণমূল নেতাদের উজ্জীবিত করতে সব ইউনিটে সম্মেলন করা হবে। তবে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু ও ভুঁইফোড় কেউ যেন কমিটিতে না আসে, তা খতিয়ে দেখতে হবে। সম্মেলনের ১৫ দিনের মধ্যে কমিটি করতে এ সময় নির্দেশ দেন তিনি। এদিকে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় সাবের হোসেন চৌধুরীকে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যপদ দেয়া হয়। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আনিস আহমেদ, সহসভাপতি শহীদ সেরনিয়াবাতসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে ওয়ার্ডটির সভাপতি আব্দুস সালাম সমাপনী বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App