×

রাজনীতি

এটিএম আজহারুল ইসলাম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের ফল বাস্তবায়নে সংসদের মাধ্যমে সমাধান না এলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে।

শুক্রবার (১ মে) রংপুর মহানগর ও জেলা শাখা আয়োজিত তিন দিনব্যাপী বাছাইকৃত রুকন সদস্যদের শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই লক্ষ্য সামনে রেখে সংসদের ভেতরে ও বাইরে সরকারকে চাপ প্রয়োগ করছে জামায়াতসহ ১১ দলীয় জোট।

তিনি আরও জানান, গণভোটের ফল কার্যকর করার দাবিতে তারা সংসদে প্রতিবাদ এবং ওয়াকআউট করেছেন। একইসঙ্গে রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আজহারুল ইসলাম বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে মত দিয়েছে, তা বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় জনগণই রাজপথে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে এবং দলীয় আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা ঐক্যের কথা বললেও বাস্তবে বিভাজনের রাজনীতি করছে। তবে অতীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App