×

আওয়ামী লীগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগের মিছিল

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যনারে মিছিল করেছেন বেশ কয়েকজন তরুণ। এসময় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (১ মে) দুপুরে জুমার নামাজের কিছু সময় পর উপজেলার মনসা বাদামতল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল নেতাকর্মী মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানায়।

এতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পটিয়া থানা ওসি জিয়াউল হক জানান, ঘটনার সত্যতা যাচাই করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

গণমাধ্যমের স্বাধীনতা সূচক বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App