×

রাজনীতি

অতিবর্ষণে বন্যা আশঙ্কা

বাঁধ সংস্কারে অবহেলার অভিযোগ জামায়াতের, দ্রুত সহায়তার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

বাঁধ সংস্কারে অবহেলার অভিযোগ জামায়াতের, দ্রুত সহায়তার দাবি

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর যথাযথ সংস্কারের অভাবেই সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি, গবাদিপশু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। অনেক এলাকায় সড়ক ও পরীক্ষাকেন্দ্রে পানি ওঠায় তাদের যাতায়াতে গুরুতর বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানানো হয়।

বাঁধ সংস্কারে গাফিলতির অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেত। কার্যকর প্রস্তুতির অভাবেই সাধারণ মানুষ আজ অসহায় অবস্থায় রয়েছে।

বন্যাকবলিত মানুষের সহায়তায় কয়েকটি দাবি তুলে ধরে দলটি। এর মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া; ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ; এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় বাঁধগুলোর দ্রুত সংস্কার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।

এছাড়া কেবল সরকারের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান শ্রেণি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য দোয়া করা হয় বিবৃতিতে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App