×

রাজনীতি

জামায়াত আমির

গণভোট ইস্যুতে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

গণভোট ইস্যুতে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট ইস্যুতে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য আন্দোলন চালিয়ে যাবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বরদাশত করা হবে না। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় জায়গায় আন্দোলন চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

একই সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সভাপতির বক্তব্যে বিগত রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি সরকারের নীতিগত ব্যর্থতার কারণে জ্বালানি সংকটসহ নানা সমস্যা তীব্র হচ্ছে বলেও মন্তব্য করেন।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে রাজনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে। প্রয়োজনে সংসদ ও রাজপথে একযোগে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

তীব্র গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন। একই মঞ্চে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে আগামী ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App