×

বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ছবি : সংগৃহীত

টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।

সংগঠনটি এক শোকবার্তায় জানায়, তাদের সম্মানিত সদস্য ও সহকর্মী তারিকুজ্জামান তপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিষয়টি তার ছেলে তাছফিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল।

দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। কৌতুক চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’ ও ‘হাতছানি’সহ অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

ধেয়ে আসছে ‘ঝুমুল’

ধেয়ে আসছে ‘ঝুমুল’

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App