×

ময়মনসিংহ

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় জামায়াতের এক সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর করে এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

জানতে চাইলে সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, “হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং থানার ওসি দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যকে উদ্ধার করেন। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

ধেয়ে আসছে ‘ঝুমুল’

ধেয়ে আসছে ‘ঝুমুল’

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App