×

ঢাকা

ফতুল্লায় ঝুট গুদামে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

ফতুল্লায় ঝুট গুদামে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লায় জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামে দাহ্য পদার্থ হিসেবে তুলা ও কাপড়ের টুকরো (ঝুট) থাকায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দূর থেকেও আকাশচুম্বী ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়।

ঝুট গুদাম থেকে ছড়িয়ে পড়া আগুনে পাশের একটি মোটরসাইকেলের দোকান, একটি চায়ের দোকান এবং আরও কয়েকটি ছোট গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা দোকানের মালামাল সরানোর সুযোগ পাননি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”

বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের (আগুন সম্পূর্ণ নির্বাপণ) কাজ করছেন। এদিকে লিংক রোডের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App