×

ঢাকা

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা চারজন ডাকাতকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃ ব্যক্তিরা হলেন বরিশালের উজিরপুরের রবিউল ঢালী, বাকেরগঞ্জের ইলিয়াছ ও পারভেজ এবং বরগুনার বামনা উপজেলার জহির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের তুলে নেয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত বিষয়টি জানাজানি করেন। পরে ডাকাত দল মাইক্রোবাস নিয়ে গোপালগঞ্জ–পয়সারহাট সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে পয়সারহাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা গাড়িটির গতিরোধের চেষ্টা করেন। এ সময় ডাকাতরা দিক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে প্রবেশ করে। এলাকাবাসী দুই দিক থেকে ঘিরে ফেলে চার ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশ মুশরিয়া স্লুইসগেটের পাশ থেকে র‍্যাবের পোশাক, হাতকড়া ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা ও চট্টগ্রামের পাঁচ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ঢাকা ও চট্টগ্রামের পাঁচ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বিপুল জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ

বিপুল জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা খেলেন কলেজছাত্রী

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা খেলেন কলেজছাত্রী

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App