×

রাজনীতি

ক্রীড়াঙ্গনের যারা ভোটের মাঠে লড়ছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

ক্রীড়াঙ্গনের যারা ভোটের মাঠে লড়ছেন

ছবি : সংগৃহীত

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের মাঠে রয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের কেউ বিএনপির ধানের শীষ, কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আবার কেউ অন্য প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের জাতীয় নির্বাচনে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি দৃষ্টি ঢাকা–১৬ আসনে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এবং ঢাকা–১৬ আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে লড়ছেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলা থেকে নির্বাচন করছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি দেশের অন্যতম তারকা ফুটবলার ছিলেন। সত্তরের দশকে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন। স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে তার। খেলোয়াড়ি জীবন শেষে তিনি বাফুফের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। পরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে বিএনপির মন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানের শীর্ষ কর্মকর্তা ছিলেন মনিরুল হক চৌধুরী। সাবেক এই ছাত্রনেতা কুমিল্লা–৬ আসন থেকে নির্বাচন করছেন। ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা–৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।

আরো পড়ুন : সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

এ ছাড়া সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা–৮, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা–৫, মোহামেডানের সাবেক সহ-সভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের সভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ–৬, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী–১, সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর–১ এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

সরাসরি নির্বাচন না করলেও ক্রীড়াঙ্গনের অনেকে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তার বাবা আব্দুল আউয়াল মিন্টু ফেনী–৩ আসনের প্রার্থী হওয়ায় তিনিও নির্বাচনী প্রচারণায় যুক্ত রয়েছেন। বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির ছোট ভাই শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার জন্য নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন হ্যাপি।

একইভাবে ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান তার ছোট ভাই জামালপুর–৫ আসনের প্রার্থী ওয়ারেস মামুনের জন্য কাজ করছেন। ওয়ারেস মামুন বাফুফে নির্বাচনে জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ছিলেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা–১৭-এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম–১৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন। সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর–১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App