×

রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ কখন চায় জামায়াত, জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

নির্বাচনের রোডম্যাপ কখন চায় জামায়াত, জানা গেলো

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের পর সংস্কারকাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আগামী নির্বাচনে যদি ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু এ দেশে নিশ্চিত হবে।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ দল হিসেবে গণতান্ত্রিক নয়, তারা ফ্যাসিস্ট। গণতন্ত্রের সঙ্গে তারা যায় না। জনগণই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি যাবে না।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তিনি এখন যেখানে আছেন, সেটা ষড়যন্ত্রেদের জায়গা।

কর্মী সম্মেলনে মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমানসহ জামায়াতে ইসলামীর নেতারা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App