×

রাজনীতি

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: ভোরের কাগজ

গণঅধিকার পরিষদ এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাদা আলাদা এই বৈঠক হয়। গণঅধিকার পরিষদের নেতৃত্ব দেন নুরুল হক নূর এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নেতৃত্বে ছিলেন ইসমাইল সম্রাট।

বৈঠকের পর আমীর খসরু বলেন, ‘আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। আপনারা জানেন এতোদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আমরা ঐক্যবদ্ধভাবে নিবিড়ভাবে, ঘনিষ্ঠভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন হয়েছে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, এদেশের ছাত্র-জনতা স্বাধীন হয়েছে।’

আরো পড়ুন: ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

‘আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামীদিনেও ৩১ দফা যে সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি তা আগামীদিনে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়ন করবো ঐক্যবদ্ধভাবেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, সেটা আমরা করে যাবো।’

সোমবার (৯ সেপ্টেম্বর) গণতান্ত্রিক বাম ঐক্য, ন্যাশনাল মুভমেন্ট ডেমোক্রেটিক-এনডিএম, গণঅধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) এবং গত ৬ সেপ্টেম্বর গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপ ভাসানীর সঙ্গে বিএনপির বৈঠক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App