×

রাজনীতি

দক্ষিণ কোরিয়াকে রেলে বিনিয়োগের আহ্বান রেলমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম

দক্ষিণ কোরিয়াকে রেলে বিনিয়োগের আহ্বান রেলমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এসময় রেলমন্ত্রী রেলের চলমান উন্নয়ন প্রকল্পে কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানান। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিল্লুল হাকিম বলেছেন, আমরা সম্পূর্ণ বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছি। রেলখাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। দক্ষিণ কোরিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবার মাধ্যমে কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, সৈয়দপুরে আমাদের একটি রেলওয়ে কারখানা রয়েছে এবং রাজবাড়ীতে আরেকটি আধুনিক কারখানা নির্মাণ করা হবে। রেলওয়েতে আমরা নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ করছি। নতুন নতুন লাইন নির্মাণ করাসহ ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগনালিং ব্যবস্থারও আধুনিকায়নের কাজ চলছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এসব ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। 

পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। আশা করি, রেলখাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App