×

জাতীয়

কোটাবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম

কোটাবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চলমান কোটাবিরোধী আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিলের জন্য আন্দোলন করায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে। “আমরা কোটা বাতিল করেছিলাম। কিন্তু এতে লাভ কী হলো। অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অনেক জেলার মানুষও বঞ্চিত হয়েছে। এরকমই একজন মামলা করেছে।”

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যোক্তিকতা নেই।

এসময় পেনশন আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদেরও সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন: সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না : ওবায়দুল কাদের

এর আগে, ২০১৮ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকার নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিলো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়। গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পর কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র আন্দোলন শুরু হয়।  

সে আন্দোলন এবার ছড়িয়ে পড়ছে সারাদেশে। রবিবার সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হবে, শিক্ষার্থীরা যার নাম দিয়েছেন ‘বাংলা ব্লকেড’।

কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল ৫টা থেকে শাহবাগ মোড় ছাড়িয়ে সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবেন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা। একইসঙ্গে সারাদেশের মহাসড়কগুলোতে স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে যা বললেন শিশির মনির

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে যা বললেন শিশির মনির

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App