×

রাজনীতি

পল্লবীর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম

পল্লবীর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নম্বর ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এসব খাদ্য সামগ্রী তুলে দেন। 

আরো পড়ুন: দুঃশাসন প্রলম্বিত করতেই আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে

এসময় আমিনুল হক বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা তখন আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিলো জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

এসময় পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App