×

রাজনীতি

বাম জোট

সরকারের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা আরো বাড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

সরকারের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা আরো বাড়বে

ছবি: সংগৃহীত

দেশবাসীর ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট দূর করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জোটের এক সভায় বলা হয়, বিরোধী সব রাজনৈতিক দল ও অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা ভাবে প্রহসনের নির্বাচন করে বছরের শুরুতেই যে ন্যাক্কারজনক অধ্যায় শুরু করলো তা দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার উপর চরম আঘাত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এই অবস্থা বহাল থাকলে সরকারের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা আরো বাড়বে। রাজনীতিতে দুর্বৃত্তায়িত ধারা, মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার বাড়বে যা দেশের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। একই সাথে জনসমর্থনহীন সরকারের কারণে বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় নানা পদক্ষেপ নিতে সক্রিয় হবে।

সভায় বলা হয়, যে ভোট দেশের অধিকাংশ মানুষ বর্জন করেছেন ওই ভোট সম্পর্কে সরকার ও তার তাবেদার নির্বাচন কমিশন দিয়ে যে তথ্য উত্থাপন করেছে তার বিপরীতে হেরে যাওয়া নৌকা মার্কার ও স্বতন্ত্র এবং জাতীয় পার্টি, ১৪ দল ও সরকার সমর্থিত কিংস পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীদের পক্ষ থেকে দেয়া যেসব তথ্য বেরিয়ে এসেছে তা শুধু নির্বাচনী প্রহসন নয় পুরো নির্বাচন ব্যবস্থার সংকট উন্মোচিত হয়েছে। ফলে এই আমি-ডামি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কোন নৈতিক অধিকার কারো নাই বলে সভায় উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার এ সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা জোটের সমন্বয়ক কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ নেতারা এ সময়ে উপস্থিত ছিলেন ।

সভায় নিত্য পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নির্বাচন পরবর্তী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে চলমান রাজনৈতিক সংকট দূর ও অনিবার্য অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে অবিলম্বে ভুয়া ভোটে নির্বাচিত ভুয়া সাংসদদের নিয়ে সরকার গঠন না করে পদত্যাগ করে নির্বাচন কালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করা হয়। উপরোক্ত দাবীতে সকল বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও শ্রেণী পেশার গণসংগঠনের ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App