×

অন্যান্য

জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আটক

জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে আটক করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি আরো দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির একটি অংশের নেতা। যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

আরো পড়ুন : হাজী সেলিম রিমান্ডে, কাঁদলেন অঝোরে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ইরান-ইসরায়েল যুদ্ধ ৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App