×

সাময়িকী

তাঁর জীবনকর্ম ও আদর্শ আমাদের গর্বিত করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

তাঁর জীবনকর্ম ও আদর্শ আমাদের গর্বিত করেছে

ওয়াহিদুল হক

তাঁর জীবনকর্ম ও আদর্শ আমাদের গর্বিত করেছে

ওয়াহিদুল হক

ওয়াহিদুল হক। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সঙ্গীত বিশেষজ্ঞ, লেখক-সাংবাদিক। সংস্কৃতিপ্রেম আর দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় ওয়াহিদুল হক ছিলেন সবার প্রিয়। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী সাংস্কৃতিক দল নিয়ে জাগ্রত রেখেছেন মুক্তিসেনাদের। দেশে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র-গবেষণায়ও অন্যতম পুরোধা পুরুষ ছিলেন তিনি। রাজনীতি, সংস্কৃতি, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, চিত্রকলাসহ অনেক বিষয়ে তার উৎসাহ সমান ছিল। এ উৎসাহের মধ্য দিয়ে নিজেকে যেমন বিকশিত করতে চেয়েছিলেন, অন্যকেও করে গেছেন উদ্বুদ্ধ। গত ২৭ জানুয়ারি ছিল তাঁর ১২তম মৃত্যুবার্ষিকী। সৃষ্টিকর্ম স্মরণে আজকের সাময়িকী

ওয়াহিদ ভাই কেবল সঙ্গীতজ্ঞ কিংবা সাংবাদিক ছিলেন, তা নয়। পণ্ডিত ছিলেন দর্শনে, ইতিহাসে, উদ্ভিদবিদ্যায়। ইংরেজিতে ছিলেন প্রাজ্ঞ। বাংলা ভাষাজ্ঞান তো অনুমানই করতে পেরেছেন সবাই বিভিন্ন পত্রিকার লেখা থেকেই। আবৃত্তি চর্চার প্রসারেও তিনি হয়ে উঠেছিলেন অপরিহার্য, শিক্ষক হিসেবে, শুদ্ধ উচ্চারণেও। কিন্তু তিনি যে খেলোয়াড় ছিলেন, সে কথা কি জানি? তিনি ক্রীড়াজগতেও সংগঠক হিসেবে দারুণ ভ‚মিকা পালন করেছেন। শুনেছি, দেখেছিও। তার এই খেলার প্রতি দুর্বলতা ছোটবেলা থেকেই।

এছাড়া আরমানিটোলা গভর্নমেন্ট হাইস্কুলে যারা পড়তেন তাদের খেলায় পারদর্শিতা শিক্ষাজীবনের প্রথম থেকেই ছিল। নানা ধরনের খেলাধুলার আয়োজন ছিল আরমানিটোলায়। প্রতিষ্ঠান এমনকি কর্তৃপক্ষও বেশ নজর রাখতেন এ দিকটায়। সে কারণে এই স্কুলের খেলাধুলায় সুখ্যাতি ছিল প্রচুর। ওয়াহিদুল হক এবং তার ভাই রেজাউল হক বাচ্চু ওঁরা আরমানিটোলার ছাত্র ছিলেন এবং সেই ছোটকাল থেকেই যেহেতু খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই তারাও অন্যদের মতন লালিত হয়েছিলেন এই আরমানিটোলা স্কুল মাঠেই।

আরমানিটোলা স্কুল মাঠের সেই শিক্ষা একদিন কাজে লাগিয়ে পঞ্চাশ দশকের প্রথম দিকেই বন্ধুদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন ‘আজাদ স্পোর্টিং ক্লাব’। সেখানে তারা নীতিনির্ধারণ করেছিলেন যে, কেবলমাত্র ছাত্ররাই এই ক্লাবে খেলবে। তরুণদের এই প্রতিষ্ঠান ও তারুণ্যদীপ্ত ফুটবল খেলুড়ে ছাত্ররা দল গঠন করলেও দ্বিতীয় বিভাগে খেলত আজাদ স্পোর্টিং। ওয়াহিদ ভাই নিয়মিত খেলতেন। শুনেছি, ভালো ফুটবলার ছিলেন তিনি। যেবার লিগ চ্যাম্পিয়ন হলো সেই ১৯৫৮ সালে, এরপর আর খেলেননি ওয়াহিদ ভাই। তার অবশ্য আরো একটি কারণ ছিল। সে হলো, চোখে তার চশমা পরতে হয়েছিল।

ওয়াহিদ ভাই স্পোর্টস রিপোর্টার হিসেবে ইংরেজি দৈনিক পাকিস্তান অবজার্ভার পত্রিকায় যোগ দেন পঞ্চাশের দশকের প্রথমদিকে না হলেও মাঝামাঝি তো বটেই। তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সম্ভবত একই সময় ক্রীড়া সাংবাদিকতায় প্রবেশ করেছিলেন।

আর এমনি ক্রীড়ামনস্ক মানুষটি এদেশের ক্রীড়া বিষয়ের ওপর লেখালেখি করে এবং সংগঠন নির্মাণ ও পরিচালনার মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও উন্মেষ ঘটিয়েছিলেন, তারই স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি তাকে সম্মাননা প্রদান করেছিল। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২ জুলাই দেশবরেণ্য ক্রীড়ালেখক-সাংবাদিক সম্মাননা দিয়ে আসছে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশনের অধিভুক্ত সদস্য এই প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রীড়া সংগঠনের প্রতিনিধি সংস্থা হিসেবে এই বাংলার দায়িত্ব পালন করে আসছে।

বেশিদিন অবজার্ভারে থাকেননি। কয়েক মাস পরেই তিনি ‘পাকিস্তান অবজার্ভার’ ছেড়ে ‘ডেইলি মর্নিং নিউজ’ পত্রিকায় চলে যান। অবশ্য সেখানেও স্পোর্টস রিপোর্টার হিসেবেই। বেশ কিছুদিন লেগে থাকলেও আবার তিনি সাব-এডিটর হিসেবে ডাক পেলেন অবজার্ভারে। রিপোর্টিংয়ের পালা শেষ হলো বটে, কিন্তু তিনি নিয়মিত নবীন রিপোর্টারদের সহযোগিতা করতেন, রিপোর্ট লেখার টেকনিক বুঝিয়ে দিয়ে। শব্দ চয়ন আর বাক্য বিন্যাস, ভাষা প্রয়োগ এবং পাংচুয়েশন শিখিয়ে নতুনদের গড়েপিটে মানুষ করে নেয়া তখন যে সিনিয়রদের দায়িত্বই ছিল। আর তার যুবককাল থেকেই তাঁর এই দায়িত্ববোধ ছিল প্রখর। সঙ্গীতে-সঙ্গতে যেমন তেমনি বেশ কিছুদিন খেলা আর লেখাতেও ছিলেন পারঙ্গম। এই পর্যায় অতিক্রম করে তিনি যখন টেবিলে বসে সংবাদ সম্পাদনার দায়িত্ব পেলেন, তখনো কর্তব্যবোধ আরো প্রখর হয়ে উঠেছিল।

যখন তিনি ছিলেন স্পোর্টস রিপোর্টার, তখন তার খেলার পাতা প্রতিদিন লেখা দিয়ে ভরে মনোগ্রাহী করে সাজাতেও হতো। তারপরও খেলা দেখতে এবং রিপোর্ট করতে মাঠেও যেতেন। প্রচণ্ড দায়িত্বশীল ছিলেন বলেই সরেজমিন উপস্থিত থেকে লিখতেন তিনি। এখানে একটা কথা বলে রাখা দরকার, তার ছোট ভাই রেজাউল হক বাচ্চুও মর্নিং নিউজে স্পোর্টস রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে বার্তা বিভাগে যোগ দেন।

ওয়াহিদ ভাইয়ের গ্রামের বাড়ি ছিল কেরানীগঞ্জ থানার ভাওয়াল মনোহরিয়ায়। সে গ্রামে তাঁদের পরিবারের সকলে মিলে একটি বিদ্যানিকেতন গড়ে তুলেছিলেন। বিশাল এলাকাজুড়ে প্রতিষ্ঠিত এই বিদ্যায়তনের মাঠটি ছিল বিস্তৃত। এই খেলার মাঠে আয়োজন করতেন ফুটবল প্রতিযোগিতার এবং এর মৌল ব্যক্তিত্ব ছিলেন ওয়াহিদ ভাই নিজে। তিনি সংগঠক-আয়োজক হিসেবে সফলতার দক্ষতা প্রদর্শন করেছিলেন বলে শুনেছি। এই প্রতিযোগিতার কারণে আশপাশের দূরে ও কাছের গ্রামগুলোতেও বেশ সাড়া পড়ে গিয়েছিল।

এমন দক্ষ ও সফল সংগঠক পরবর্তীকালে নিজের ক্রীড়া পারদর্শিতা দেখানো ছাড়াও টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি খেলতেন নিয়মিত। খেলতেনও খুব ভালো। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে জাতীয় প্রেসক্লাবে পুরনো আমলের। বাড়িটির নিচের তলায় একটি কামরায় ছিল ক্লাবের টেবিল টেনিস রুম। সেখানে মাঝেমধ্যে আমরাও যেতাম। দেখতাম, তিনি তো খেলছেনই, আবার যারা তাঁর সঙ্গে খেলতে নেমেছেন, তাঁদেরও বুদ্ধি আর পরামর্শের সঙ্গে সঙ্গে টেকনিকও বাতলে দিচ্ছেন। শিক্ষানবিসদের নিয়ে শেখাচ্ছেন। একইভাবে ব্যাডমিন্টনেও তাঁর আগ্রহ ছিল। ক্লাবে খেলতেন। তবে নিয়মিত নয়। কিন্তু খেলতেন ভালো। আকর্ষণীয় ছিল তার খেলার ভঙ্গি।

শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম পাঠ যার সেই কৈশোরে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন খুবই কঠোর রেওয়াজ রীতি এবং বিন¤্র শ্রোতা হিসেবে। আর সেখানেই গড়ে তুলেছিলেন নিজ গর্বিত সঙ্গীতাঙ্গন। সেই থেকে রবীন্দ্রসঙ্গীত এসেছিল তাঁর জীবনে সাধনার বিপুল সম্ভাবনা নিয়ে। আমৃত্যু তাই তিনি বিশুদ্ধতার সঙ্গে বিতরণ করে গেছেন তাঁরই শিষ্য-শিষ্যাদের। এই যে নবপ্রতিভার প্রতি তার আগ্রহ, এ তার খেলার জগৎকেও আলোকিত করেছে। গুণের বিচিত্র গতি ওয়াহিদুল হককে বিশালত্ব দিয়েছে। তিনি সর্বত্র গ্রহণীয় সানন্দচিত্তে, শ্রদ্ধায়।

আর এমনি ক্রীড়ামনস্ক মানুষটি এদেশের ক্রীড়া বিষয়ের ওপর লেখালেখি করে এবং সংগঠন নির্মাণ ও পরিচালনার মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও উন্মেষ ঘটিয়েছিলেন, তারই স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি তাকে সম্মাননা প্রদান করেছিল। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২ জুলাই দেশবরেণ্য ক্রীড়ালেখক-সাংবাদিক সম্মাননা দিয়ে আসছে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশনের অধিভুক্ত সদস্য এই প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রীড়া সংগঠনের প্রতিনিধি সংস্থা হিসেবে এই বাংলার দায়িত্ব পালন করে আসছে। তারা ২০০১ সালে ওয়াহিদ ভাইকে এই সম্মাননা প্রদান করে। তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিও তাকে সম্মান জানাতে পেরে নিজেদেরই ধন্য মনে করেছিল।

এমন জীবনকর্ম ও আদর্শ আমাদের গর্বিত করেছে। তিনি আজ প্রয়াত কিন্তু তাঁর কীর্তি আমাদের আরো উজ্জ্বল ও সমৃদ্ধির পথে নিয়ে যাক- এই কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App