×

পাকিস্তান

ইমরান খানের ‘শেষ ডাক’, ইসলামাবাদে দুই মাস ১৪৪ ধারা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম

ইমরান খানের ‘শেষ ডাক’, ইসলামাবাদে দুই মাস ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

আগামী ২৪ নভেম্বর দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই আন্দোলনকে ‘শেষ ডাক’ হিসেবে অভিহিত করেছেন। তবে তার ‘শেষ ডাক’র মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

কারাবন্দি ইমরান খান আইনজীবীদের মাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে জানান, শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। 

এছাড়া সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ‘স্বৈরাচারী সরকারের ভিত্তি’ শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

আরো পড়ুন : ভারতের ওপর কী প্রভাব পড়বে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App