×

পুরনো খবর

খুলনায় কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

খুলনায় কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় দুই আসা‌মি আদালতে উপ‌স্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক আছেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন।

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী, স্পেশাল পি পি ফ‌রিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। তারা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগীকে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেন তারা।

২৪ মার্চ ভুক্তভোগীর মা খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত হিসেবে আসামি করে মামলা করেন। একই বছরের জুনে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী রেজাউল করিম পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ১৭ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় মোট ১২ জন সাক্ষ্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App