×

পুরনো খবর

খুলনা সিটি মেয়র আব্দুল খালেক হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২২, ০৫:০৮ পিএম

খুলনা সিটি মেয়র আব্দুল খালেক হাসপাতালে ভর্তি

খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ছবি: ভোরের কাগজ

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ডায়াবেটিস, ইউরিনে সমস্যা ও জ্বরের কারণে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন । শনিবার (৭ মে) সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে তিনি ভর্তি হন। সিটি মেয়ের শরীরের কিছু বিষয়ে পরীক্ষা করতে গেলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেঅনুযায়ী মেয়র তালুকদার আব্দুল খালেককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। শহীদ শেখ আবু নাসের হাসপাতালের ডা. উপ পরিচালক এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিসটা বেশি রয়েছে, একইসাথে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে তার তীব্র জ্বর হয়েছিল। বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণ রাখা যায়। হাসপাতালে এ সময় তার সাথে ছিলেন মেয়রের সহধর্মিনী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যান্যরা। এ দিকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম আহম্মেদ, আ. সাত্তার লিটন, মোর্শেদ আহম্মেদ মনি, কাজী এনায়েত আলী আলো, জিয়াউল আলম খোকন, সরদার আলী আহম্মেদ, এস এম কামরুজ্জামান বাবলু, মো. ইমরুল ইসলাম ও মো. জিয়াউর রহমান, বাবুল আকতার খুলনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App