×

জাতীয়

ত্রাণমন্ত্রী

যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে কিছুটা চাপ বেড়েছে এবং বিভিন্ন স্থানে জ্বালানির ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

“আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি” এ মন্তব্য করে ত্রাণমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে এবং একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক এবং জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরান এমন শাস্তি দেবে যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না পায়’

‘ইরান এমন শাস্তি দেবে যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না পায়’

এক জালে ধরা পড়লো ৪০ পিস কোরাল মাছ

এক জালে ধরা পড়লো ৪০ পিস কোরাল মাছ

ভুয়া কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

ভুয়া কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App