নাসীরুদ্দীন পাটওয়ারী
‘আওয়ামী লীগের গডফাদার চুপ্পুর অভিশংসন জরুরী’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘আওয়ামী লীগের গডফাদার’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি তাকে অভিসংশনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন যে, রাষ্ট্রপতিকে অভিসংশন করা নিয়ে সরকার নয়-ছয় করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার ভাইকে যে খুন করেছে, আপনার মাকে যে ধর্ষণ করেছে, সেই খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে। আমরা সরকারকে দ্রুত জানাব যেন নয়-ছয় না করে চুপ্পুর অভিশংসন জরুরি ভাবে করে। নইলে আমাদের আন্দোলনে যেতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘৫ আগস্ট বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? বিপ্লবী সরকার হলে কেন ৫ তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই।’
বিগত আন্দোলনে শহীদদের স্মরণ করে এনসিপির শীর্ষ এই নেতা আরও বলেন, আমাদের অনেক শহীদ ভাইকে নিয়ে আজকে নামাজ পড়তে পারতাম। অনেক আহত ভাইকে নিয়ে পারতাম। আমরা চাই বাংলাদেশে যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, বিচারটা বুঝে পাব এবং শহীদ ওসমান হাদি ভাই খুনের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাব।
