×

এনসিপি

‘সামান্তারা বিক্রি হয়’ প্রসঙ্গে মন্তব্যে শাহরিয়ারকে ক্ষমা চাইতে বলল এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

‘সামান্তারা বিক্রি হয়’ প্রসঙ্গে মন্তব্যে শাহরিয়ারকে ক্ষমা চাইতে বলল এনসিপি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরের সমালোচনা করেছেন দলটির নেতারা। তারা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচনায় অংশ নিয়ে শাহরিয়ার কবির সামান্তা শারমিনকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সামান্তা যে কথাগুলো বলেন তার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করা উচিত। তিনি দাবি করেন, এ বিষয়ে তিনি ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে বিষয়টি জানিয়েছেন।

এ সময় সামান্তা শারমিন সম্পর্কে আরো কঠোর মন্তব্য করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, এ ধরনের মেয়েরা আততায়ী এবং সামান্তাদের বিক্রি হয়ে যেতে দেখা যায়। যখন যেটা বলতে বলা হয়, তখন তারা সেটাই বলেন।

শাহরিয়ার কবিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির বর্তমান ও সাবেক নেতারা এর তীব্র নিন্দা জানান।

দলটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, সামান্তা শারমিনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন শাহরিয়ার কবির। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী শাসনামলে যেসব নারী নেত্রী সক্রিয় ছিলেন, সামান্তা শারমিন তাদের মধ্যে একজন। সে সময় অনেকেই পাশে না থাকলেও তিনি সক্রিয় ছিলেন। এমন একজনকে আততায়ী বলার মতো মন্তব্যের জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

আরো পড়ুন : রোববার মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, শাহরিয়ার কবির যেভাবে সামান্তা শারমিনের চরিত্রহননের চেষ্টা করেছেন এবং তাকে দল থেকে বের করে দেওয়ার উসকানি দিয়েছেন, তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। তিনি বলেন, সামান্তা শারমিনের কাছে শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে হবে। তার মতে, জাতীয় নাগরিক পার্টি নারীর মর্যাদা, নাগরিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার রাজনীতি করে এবং কোনো নারীবিদ্বেষী রাজনীতির সঙ্গে আপস করবে না।

এছাড়া দলটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সামান্তা শারমিনকে নিয়ে এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা বলেন, সামান্তা শারমিন দলটির প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্ত ছিলেন এবং দল গড়ে তুলতে অনেক সময় ও শ্রম দিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে, তবে কাউকে বিক্রি হয়ে গেছে, এ ধরনের অভিযোগ তুলে সমালোচনা করা রাজনীতিতে বিবেক ও ভিন্নমতের জায়গাকে সংকুচিত করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App