×

এনসিপি

এনসিপি ছাড়লেন আরো ৭ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

এনসিপি ছাড়লেন আরো ৭ নেতা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির আরো সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বড় একটি জোটের সঙ্গে অংশ নেওয়ায় তাদের স্বতন্ত্র আদর্শের সঙ্গে সমন্বয় করা সম্ভব হয়নি বলে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখিত পদত্যাগপত্র শেয়ার করেছেন।

উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, জাতীয় নাগরিক পার্টি আগে একটি বহুমাত্রিক ও বহুত্ববাদী দল মনে হলেও, নির্বাচনের পর বৃহৎ দলের সঙ্গে জোটের কারণে আমার পক্ষে দলের আদর্শকে লালন করা সম্ভব নয়।

এ বিষয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, আমি শুনেছি অনেক নেতা পদত্যাগ করেছেন, তবে আমাদের কাছে কোনও লিখিত আবেদন আসেনি। পদত্যাগের কারণ আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখবো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হয়ে অংশগ্রহণ করে। এই সিদ্ধান্তের কারণে নির্বাচনের আগে ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ কয়েকজন নেত্রীও দল ত্যাগ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App