×

এনসিপি

ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

ছবি : সংগৃহীত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাবের তথ্য তলব করায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা নিশ্চিত করতে বুধবার (৪ মার্চ) তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে আসিফ মাহমুদ লেখেন, আগামীকাল তিনি তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরে রাতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যেভাবে তার ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত কি না, সেই প্রশ্ন উঠতে পারে। তাই তিনি নিজ উদ্যোগে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।

আরো পড়ুন : আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা

এর আগে গত সোমবার (২ মার্চ) বিএফআইইউ দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদসহ সাবেক পাঁচজন উপদেষ্টার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চায়। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফরম ও লেনদেনের পূর্ণ বিবরণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App