×

জাতীয়

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:৪৯ এএম

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা

ছবি: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ( ে)। 

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হলে, আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডি থেকে একটি ‘তীর্যক’ ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে ব্যাংক হিসাব তলবের ঘটনা প্রকাশ্যে নিয়ে আসেন।

খোঁজ নিয়ে জানা যায় যে, ব্যাংকগুলোয় পাঠানো চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় তাকে।

উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার জন্ম দেন আসিফ মাহমুদ। 

কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই এলাকায় বারবার আন্দোলন-বিক্ষোভও হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঢাকা-১০ আসন থেকে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।। সে লক্ষ্যে কিছুদিন ওই এলাকায় তৎপরতা চালালেও শেষপর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এনসিপির মুখপাত্র হিসেবে দলটিৎ নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন আসিফ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App