×

জাতীয়

তৃতীয় দফায় মডেল মৌ ২ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৪:৩২ পিএম

মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তের স্বার্থে তৃতীয় দফায় সমালোচিত মডেল মরিয়ম আক্তার মৌয়ের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত তাদের এ রিমান্ড আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট তিন দিন এবং এরপর ৬ আগস্ট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

চারদিনের রিমান্ড শেষে এদিন দুপুরে মৌকে আদালতে হাজির করে পুলিশ। মোহাম্মদপুর থানায় তার মামলাটি সিআইডিতে যাওয়ায় তাকে আরও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন এ তদন্ত সংস্থা। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রিমান্ডের জোর দাবি জানান রাষ্ট্রপক্ষ। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে গত ১ আগস্ট রাতে অভিযান চালিয়ে প্রথমে মডেল পিয়াসা ও পরে মৌকে আটক করে পুলিশ। এসময় দুইজনের বাসা থেকে বিপুল পরিমানের মাদক উদ্ধার করা হয়। পরেরদিন (২ আগস্ট) তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার পর মাদক মামলায় প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ তিনদিনের রিমান্ড শেষ হলে ৬ আগস্ট মৌকে আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App