×

জাতীয়

করোনার টিকা নিলেন শেখ রেহানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৮ পিএম

করোনার টিকা নিলেন শেখ রেহানা

টিকা নিলেন শেখ রেহানা

করোনার টিকা নিলেন শেখ রেহানা

বুধবার করোনার টিকা নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ছবি: সংগৃহীত

করোনার টিকা নিলেন শেখ রেহানা

টিকা নিলেন শেখ রেহানা

করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেরামের উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন বলে প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়। দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এদিকে করোনা প্রতিরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। পরে টিকাগুলো ৫টি বিশেষ ফ্রিজার ভ্যান বিমানবন্দর থেকে টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিকেলসের ওয়্যার হাউজে রাখা হয়েছে। এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারাদেশে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App