×

জাতীয়

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

ছবি : সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম, খুন, ভোট চুরি ও গণহত্যার বৈধতাদানকারী সাংবাদিকরা কখনোই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

রোববার (৭ জুন) বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই, দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও যারা গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অপরাধীদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ‘অপরাধী সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী বা চাকরিজীবী যেই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ আইনের বিপক্ষে কাজ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে গঠিত এই সরকার তার বিরুদ্ধে প্রচলিত আইনে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

৭৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

সুন্দরবনে ৫ কার্গো জাহাজে গুলি-লুটপাট

সুন্দরবনে ৫ কার্গো জাহাজে গুলি-লুটপাট

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App