×

রাজশাহী

গোমস্তাপুর সীমান্ত

শূন্যরেখা থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

শূন্যরেখা থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ছবি: ভোরের কাগজ

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় গত দুই দিন ধরে অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমন তথ্য জানিয়েছে বিজিবি।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ওই ২৮ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাঁদের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না।তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

এর আগে গত ৪ জুন ভোরে বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে টানা দুই দিন ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছিলেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

আসিফ মাহমুদ আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভারে বিক্ষোভ ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App