×

জাতীয়

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১৪ এএম

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী তুরস্ক। বর্তমানে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বিদ্যমান রয়েছে।

আরো পড়ুন : জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

তবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে বিশেষ আগ্রহ দেখাচ্ছে আঙ্কারা। ফলে হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হিসেবে স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে এজলাসে সোহেল ও স্বপ্না

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে এজলাসে সোহেল ও স্বপ্না

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App