×

জাতীয়

সুপ্রিম কোর্টের টয়লেটে মিললো কর্মচারীর ঝুলন্ত লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:২১ পিএম

সুপ্রিম কোর্টের টয়লেটে মিললো কর্মচারীর ঝুলন্ত লাশ

ছবি: সংগৃহীত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেট থেকে মো. কামাল হোসেন (৪৭) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকোর্ট বিভাগে কর্মরত ছিলেন। 

সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) একটি টয়লেটের জানালার গ্রিলের সাথে মো. কামাল হোসেনের মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কর্মরত সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App