×

রংপুর

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা এবং শরীরে পোড়ার দাগসহ নাসিমা (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী।

সোমবার (১ জুন) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, মরদেহটির গলায় দড়ি পেঁচানো ছিল। এ ছাড়া ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থার পাশাপাশি শরীরের পেছনের অংশে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় দশকের রাজনীতির এক জীবন্ত অধ্যায়

ছয় দশকের রাজনীতির এক জীবন্ত অধ্যায়

দীপেন দেওয়ানের পদত্যাগ: অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ

দীপেন দেওয়ানের পদত্যাগ: অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App