×

অপরাধ

ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ছবি: ফাইল ফটো

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ছোট ভাইয়ের ডাম্বেলের (শরীরচর্চায় ব্যবহৃত লোহার ভারি বস্তু) আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ। তারা বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডা প্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। বর্তমানে দুইভাই কাঁঠালবাগান বাজারের ফ্রী স্কুল স্ট্রীট  স্কুল এলাকার একটি বাসায় থাকতো।  

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ডাম্বেল দিয়ে সে তার বড় ভাই সুপান্তর মাথায় আঘাত করে। এতে সুপান্তর মাথা ফেটে যায়। পড়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো বলেও জানান ওসি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App