×

জাতীয়

‘ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

‘ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন’

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন।

তিনি বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩ তারিখের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।

মন্ত্রী আরও জানান, শিশুদের মৃত্যুর ঘটনায় অভিভাবকদের বক্তব্য, হাসপাতালের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় তদন্ত কার্যক্রম চলছে।

পোস্টমর্টেম না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মৃত্যুর কারণ নির্ধারণে সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের চেষ্টা করা হলেও অভিভাবকেরা এতে সম্মতি দেননি।

মো. সাখাওয়াত বলেন, জোর করে পোস্টমর্টেম করলে নতুন সংকট তৈরি হতে পারত।

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App