×

বরিশাল

কুয়াকাটা

সড়ক দুর্ঘটনায় কিশোর পর্যটক নিহত, আহত ৩

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:১০ পিএম

সড়ক দুর্ঘটনায় কিশোর পর্যটক নিহত, আহত ৩

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৮) ও আবির (১৬) নামে আরও দুই কিশোর আহত হয়েছে। একই সঙ্গে মিম নামের এক পথচারীও গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন মাঝিবাড়ি পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন কিশোর পর্যটক মোটরসাইকেলে করে লেম্বুরবন (তিন নদীর মোহনা) যাওয়ার সময় হঠাৎ এক নারী পর্যটক রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। একই সঙ্গে ওই পথচারী নারীও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

আহত রাব্বি ও আবিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পথচারী মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেল আরোহী তিন কিশোর পর্যটক অস্বাভাবিক গতিতে মোটরবাইক চালানোর কারণে এমন দুর্ঘটনার পতিত হয়েছে।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জিসান নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে অবস্থান করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি দেরিতে ছাড়ার অভিযোগ

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় কিশোর পর্যটক নিহত, আহত ৩

কুয়াকাটা সড়ক দুর্ঘটনায় কিশোর পর্যটক নিহত, আহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App