×

জাতীয়

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:২১ এএম

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পান।

ছুটি শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

সোমবার থেকে ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। একই সঙ্গে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক গতিতে ফিরবে। দেশের দুই পুঁজিবাজারেও এদিন থেকে পুনরায় লেনদেন শুরু হবে।

আরো পড়ুন : শুনানি শুরু সোমবার

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও একই সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দুই স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও শুরু হয়েছে। শনি ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে। কারণ অনেকেই এখনও ছুটির আমেজ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App