×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জরুরি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:৫৯ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জরুরি ঘোষণা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ঈদুল আজহা সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত সোমবার দুপুর ১২টার পরিবর্তে আগামীকাল (১ জুন) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

রোববার (৩১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে আগামীকাল সোমবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

বিসিবি নির্বাচন আগামীকাল

বিসিবি নির্বাচন আগামীকাল

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App