×

অর্থনীতি

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:১৪ এএম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ফাইল ছবি

দেশের বাজারে আজ সোমবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। গত ২৫ মে দাম বাড়ানোর পর ওই দিন সকাল ১০টা থেকে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এ ছাড়া ওই দিন বাড়ানো হয়েছে রুপার দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশে স্বর্ণ ২২ ক্যারেটের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতিভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতিভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যার বিচারকাজ শুরু আজ, স্ত্রীসহ আদালতে সোহেল রানা

রামিসা হত্যার বিচারকাজ শুরু আজ, স্ত্রীসহ আদালতে সোহেল রানা

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App