×

জাতীয়

রাজধানীতে কোরবানির বর্জ্যের স্তূপ, ট্রাক সংকটে ধীরগতি বলছে কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:১২ পিএম

রাজধানীতে কোরবানির বর্জ্যের স্তূপ, ট্রাক সংকটে ধীরগতি বলছে কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হলেও, ঈদের পর দিনও রাজধানীর বিভিন্ন অলিগলি, সড়ক ও আবাসিক এলাকায় ছড়িয়ে থাকা নাড়িভুঁড়ি, পশুর চামড়া, খুর ও রক্তমাখা ময়লায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পাশাপাশি পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

শুক্রবার (২৯ মে) দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, ধানমন্ডি, হাজারীবাগ ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জায়গায় এখনো সড়কের পাশে স্তূপ করে রাখা রয়েছে পশুর বর্জ্য। কোথাও ড্রেনের মুখ আটকে আছে নাড়িভুঁড়ি, কোথাও আবার জমে থাকা রক্ত ও ময়লা পানিতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ। আবাসিক এলাকার ভেতরের ছোট সড়কগুলোতে পরিস্থিতি আরো খারাপ দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, সময়মতো বর্জ্য অপসারণ না হওয়ায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরো তীব্র হয়ে পড়েছে।

এদিকে, রাজধানীতে কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ে অপসারণ করতে না পারায় ট্রাকের সংকটকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, পরিবহনের সীমাবদ্ধতার কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ে সরানো সম্ভব হয়নি।

শুক্রবার (২৯ মে) সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

প্রশাসক আব্দুস সালাম জানান, হাটের বর্জ্য সরাতে অবহেলা করলে ইজারাদারদের জরিমানা গুনতে হবে। যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি, তাদের জামানত থেকে বড় অংকের জরিমানা করা হবে। দ্রুতই পুরো শহর পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারভাবে চলছে। এদিন ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করার দাবি তেহরানের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App