×

জাতীয়

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ী কে এই নিম্নি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:১৫ পিএম

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ী কে এই নিম্নি

নুরুন্নাহার নিম্নি। ছবি- সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। তিনি তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণের গৌরব অর্জন করেছেন।

বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর এই সাফল্য অর্জন করেন নুরুন্নাহার নিম্নি।

পেশায় একজন ব্যাংকার নুরুন্নাহার নিম্নি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রংপুরে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

নিম্নির এভারেস্ট অভিযান স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের নারী পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। তাদের ১৪ বছর পর নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের পতাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে উড়ালেন।

দেশের পর্বতারোহণ অঙ্গনে তার এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয় বাংলাদেশের জন্য গৌরব ও অনুপ্রেরণার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ-দ্বীনে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

আদ-দ্বীনে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

চমক রেখেই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

চমক রেখেই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App