×

খেলা

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

বিশ্বকাপের দল ঘোষণা করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

ঘরের মাঠে ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র দুই সপ্তাহ। এর আগেই টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (২৬ মে) নিউইয়র্কে এক বিশেষ অনুষ্ঠানে দল ঘোষণা করেন কোচ মাউরিসিও পচেত্তিনো। কাতার বিশ্বকাপের অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক নতুন প্রতিভা নিয়ে এবারের আসরে বড় কিছুর স্বপ্ন দেখছে মার্কিনরা।

দল ঘোষণার পর আত্মবিশ্বাসী পচেত্তিনো বলেন,‘আমরা বিশ্বাস করি সফল হওয়ার জন্য এটাই সেরা ২৬ জনের দল। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে এই দল দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’

প্রত্যাশামতোই ক্রিস্টিয়ান পুলিসিচ, টায়লার অ্যাডামস ও ওয়েস্টন ম্যাকেনিদের মতো ইউরোপে খেলা চেনা তারকাদের ঘিরেই সাজানো হয়েছে দল। এবারের স্কোয়াডে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ জনের পাশাপাশি একদম নতুন আরও ১৩ জন জায়গা পেয়েছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার পুলিসিচ বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আপনাদের গর্বিত করতে সর্বোচ্চটা দেব।’

পচেত্তিনোর দলে চমকও রয়েছে বেশ কিছু। দীর্ঘদিন জাতীয় দলে অনিয়মিত থাকার পরও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার জিও রেইনা। ধারণা করা হচ্ছে, তার কারণেই বাদ পড়েছেন ট্যানার টেসমান। এ ছাড়া ডিয়েগো লুনাকে বাদ দিয়ে ২৮ বছর বয়সী মিডফিল্ডার আলেজান্দ্রো জেন্দেজাসকে দলে নেওয়া বড় চমক।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৬ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাস খুব একটা উজ্জ্বল নয়। ১৯৫৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টানা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। এরপর গত আট আসরের সাতটিতে অংশ নিলেও মাত্র একবার (২০০২ সালে) কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছিল দলটি।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়া এবং ২৫ জুন তুরস্কের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের মূল আসরে নামার আগে সেনেগাল ও জার্মানির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার- ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার

ডিফেন্ডার- ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি

মিডফিল্ডার- টায়লার অ্যাডামস, সেবাস্তিয়ান বার্হল্টার, ওয়েস্টন ম্যাকেনি, ক্রিস্টিয়ান রোল্ডান, 

উইঙ্গার- ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, মালিক তিলমান,টিম উইয়াহ, আলেজান্দ্রো জেন্দেজাস

ফরোয়ার্ড- ফোলারিন বালাগুন, রিকার্ড পেপি, হাজি রাইট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

আবার বাড়ল তেলের দাম

আবার বাড়ল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App