×

জাতীয়

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০১ পিএম

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হজ পালন করতে গিয়ে মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।

শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসেন (৬১)। তাদের মৃত্যুও স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে এসব হজযাত্রী জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কার্যক্রমও চালু রয়েছে। মক্কা ও মদিনার চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।

এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

ঈদ যাত্রা গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App